1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
জাফলংয়ের লাখেরপাড় পাগলা বিলে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ট্রাক জব্দ,আটক ২ পাংশার টিকটকারের ফাঁদে ফেলে ময়মনসিংহের তরুণীকে ধর্ষণ। নব নির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের সাথে  প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়  নিজ জেলায় রাষ্ট্রীয় সফরে, সংস্কৃতি প্রতিমন্ত্রী নরসিংদীর ধর্ষনের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা । নবনির্বাচিত ,সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা। নব নির্বাচিত এমপি এস এম জিলানীর সহিত কোটালীপাড়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা জাফলং চা বাগানে উচ্ছেদ অভিযান অপরাধ স্বীকার করে গফুরের মুছলেখা প্রদান  আজমিরীগঞ্জ পাবলিক লাইব্রেরি, ইউএনও’র পরিদর্শন গোপালগঞ্জ মেডিকেল কলেজ চিকিৎসকদের সাথে এমপি ডাঃ কে এম বাবরের মতবিনিময় 

পাংশার টিকটকারের ফাঁদে ফেলে ময়মনসিংহের তরুণীকে ধর্ষণ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম, টিকটকের ফাঁদে পাংশার দুই তরুণের ভয়াবহ নির্মমতার স্বীকার হলেন ময়মনসিংহের ২২ বছর বয়সী এক তরুণী।
রাজবাড়ীর পাংশায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ময়মনসিংহ থেকে পাংশা ডেকে এনে সংঘবদ্ধ ধ-র্ষ-ণে-র অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে ।

প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ময়মনসিংহের ঐ তরুণীর। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। সেই সুযোগ কাজে লাগায় অভিযুক্ত আকাশ মন্ডল (২৯)। আকাশ ঐ তরুণীকে আশ্বাস দেয়, পাংশায় এসো তোমাকে সাবেক প্রেমিকের সাথে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে।

আকাশের কথায় বিশ্বাস করে ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় পাংশা মৈশালা বাসস্ট্যান্ডে পৌঁছান ঐ তরুণী। সেখান থেকে তাকে মোটরসাইকেলে নিয়ে যাওয়া হয় সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকার একটি সরকারি আশ্রয়কেন্দ্রে। সেখানে আগে থেকে ওৎ পেতে ছিল আরেক অভিযুক্ত জামাল মন্ডল (২২)।
অভিযোগে প্রকাশ, প্রথমে তরুণীকে একটি কক্ষে আটকে রাখা হয়। রাত সাড়ে ১১ টার দিকে দুই অভিযুক্ত জোরপূর্বক তার ওপর পাশবিক নি-র্যা-ত-ন চালায়। তার কানের স্বর্ণের দুল, ব্যাগের নগদ টাকা এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে সব টাকা হাতিয়ে নেয়। মুখ খুল্লে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ঘটনার পর ঐ তরুণী, অভিযুক্তদের নাম ঠিকানা সংগ্রহ করে পাংশা মডেল থানায় এজাহার দায়ের করে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ময়মনসিংহের তরুণী ধর্ষণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট