1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ঝিনাইদহ কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। গোপালগঞ্জে হাম- রুবেলা ক্যাম্পেইন-উদ্বোধন গোপালগঞ্জে আ: লীগের বন,পরিবেশ সম্পাদিকাকে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংরক্ষিত নারী আসনে কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

পাংশায় গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম, টিকটকের ফাঁদে ফেলে ময়মনসিংহের ২২ বছর বয়সী তরুণী তহুরা বেগমকে পাংশায় ডেকে এনে গণধর্ষণ করা একাধিক মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় তহুরাকে গণধর্ষনের কথা স্বীকার করেছে বলে জানান পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম

রাজবাড়ীর পাংশায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ময়মনসিংহের নান্দাইল থানাধীন চন্ডিবাসা থেকে রাজবাড়ীর পাংশায় ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পাংশা থানার তদন্ত অফিসার আব্দুল গনি’র নেতৃত্বে থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ব‍্যাবহার করে মঙ্গলবার (৪ মার্চ) রাত ১ টা ১৫ মিনিটে ঢাকার ধামরাই থানার ইসলামপুর থেকে আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, ১. আকাশ (২৯) পিতা মকবুল সাং বহলাডাঙ্গা ২.জামাল মন্ডল(২২) পিতা আরশেদ মন্ডল সাং বাজেয়াপ্তবাগলী থানা পাংশা জেলা রাজবাড়ী।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মঈনুল ইসলাম জানান, প্রায় সাত মাস আগে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের জয়নালের ছেলে সজলের সাথে টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ময়মনসিংহের নান্দাইল থানাধীন চন্ডিবাসা গ্রামের মজিবর রহমানের মেয়ে তহুরা বেগম (২২) এর। গত ১৪ ফেব্রুয়ারি তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। সেই সুযোগ কাজে লাগায় অভিযুক্ত আকাশ মন্ডল (২৯)। আকাশ ঐ তরুণীকে আশ্বাস দেয়, পাংশায় এসো তোমাকে সাবেক প্রেমিকের সাথে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে।
আকাশের কথায় বিশ্বাস করে ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় পাংশা মৈশালা বাসস্ট্যান্ডে পৌঁছান ঐ তরুণী। সেখান থেকে আকাশ তাকে মোটরসাইকেলে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকার একটি সরকারি আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওৎ পেতে ছিল আরেক আসামী জামাল মন্ডল।
প্রথমে তরুণীকে একটি কক্ষে আটকে রাখা হয়। রাত সাড়ে ১১ টার দিকে দুই অভিযুক্ত জোরপূর্বক তার ওপর পাশবিক নি-র্যা-ত-ন চালিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে, তার কানের স্বর্ণের দুল, ব্যাগের নগদ টাকা এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে সব টাকা হাতিয়ে নেয়। মুখ খুল্লে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ঘটনার পরের দিন ঐ তরুণী, অভিযুক্তদের নাম ঠিকানা সংগ্রহ করে পাংশা মডেল থানায় এজাহার দায়ের করে। এজাহারের প্রেক্ষিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মঈনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায়, পাংশা থানার তদন্ত অফিসার আব্দুল গনি’র নেতৃত্বে থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ব‍্যাবহার করে মঙ্গলবার (৪ মার্চ) রাত ১ টা ১৫ মিনিটে ঢাকার ধামরাই থানার ইসলামপুর থেকে আসামীদের গ্রেফতার করে আজ (৪মার্চ) আদালতে প্রেরন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট