বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

এম এ আকবর বিশেষ প্রতিনিধি

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সংস্থার কোতোয়ালী থানাধীন রাজাপুকুর লেইনস্থ সংস্থার “চেয়ারম্যান কার্যালয়ে” চেয়ারম্যান এডভোকেট মোঃ জাফর হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নারী বাদী ও মানব বিশেষজ্ঞ সংস্থার জেলা সংগঠক ফজলুল করিম মনসুর, প্রধান বক্তার বক্তব্য রাখেন সংস্থার নগর শাখার সভাপতি আবু হানিফ মাসুদ, সংগঠক মোঃ শামীম, মোঃ বিল্লাল হোসেন, গোলাম মোহাম্মদ খান জীবন, মোঃ হোসেন খান, মোঃ হারুন, জামাল উদ্দীন, নারীনেত্রী বিলকিছ বেগম, নুসরাত জাহান, রাশেদা আক্তার প্রমুখ।

বক্তাগন বলেন নারীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধান মন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ স্নানতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা ও নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। তারপরেও প্রতিনিয়ত নারী আতংকিত, দেশব্যাপী সংগঠিত হচ্ছে নারী ধর্ষণ ও যৌন হয়রানি এবং সহিংসতার মত মানবাধিকার লংঘনের ঘটনা। তাই দেশের আপামর জনতাকে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। নারীর মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করতে সম্মিলিত ভাবে সবাইকে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews