1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে সৌন্দর্যবর্ধক তোরণ গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন ফটিকছড়ি থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন রবিউল আলম খান। ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যসহ গ্রেপ্তার ।  গোপালগঞ্জে বার্ষিক মেধা অন্বেষণ প্রতিযোগিতা – ২০২৬ উপলক্ষ্যে সংবর্ধনা নরসিংদীতে ডিবির পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। বাগেরহাটে সাংবাদিকের ভূমিকা শির্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত অবৈধ পল্ট্রি খামার, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন। দিনাজপুরে ছাত্রদলের নব-গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ঘোড়াঘাটে মিছিল।  নারায়ণগঞ্জে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে জখম। নারায়ণগঞ্জে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে জখম।

গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস ,জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামে পালিত হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস। সারা দেশ হতে হাজার হাজার ভক্তের সমাবেশে মুখরিত হয়ে উঠেছে পুরো ওড়াকান্দি। ভক্তরা দূর দূরান্ত থেকে ডাঙ্কা বাজিয়ে কীর্তন করে নিজেকে আনন্দে মাতোয়ারা করে হরি ঠাকুরের মন্দিরে উপস্থিত হয়েছেন । পুণ্য স্নান থেকে ভক্তরা শান্তি লাভের আশায় পাপমুক্ত হবার অভিপ্রায় পূর্ণ বিশ্বাস নিয়ে স্নান করেন । অসংখ্য ভক্ত শুদ্ধ পবিত্র হয়ে হরির নাম সংকীর্তন করছেন এবং পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে নিজেদের ভালো থাকার জন্য প্রার্থনা করছেন। অসংখ্য ভক্ত পুণ্য লাভের আশায় অভুক্ত থেকে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে চারপাশে দাঁড়িয়ে প্রার্থনা করছেন । মন্দিরের কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় , এই পূর্ণ তিথিতে পার্শ্ববর্তী ভারত থেকে ও অনেক ভক্ত পুণ্য লাভের আশায় উপস্থিত হয়েছেন । সূত্রমতে জানা যায়, হরিচাঁদ ঠাকুর পূর্ণব্রহ্ম রূপে ১৭১১সালে গোপালগঞ্জের ওড়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন । নমঃশূদ্র সম্প্রদায়কে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়ায় হরিচাঁদ ঠাকুরের অবদান অপরিসীম । সোমবার (১৬মার্চ ২০২৬ )তারিখ সকাল হতেই ভক্তরা ওড়াকান্দিতে আসতে থাকে । কয়েক ঘণ্টার মধ্যেই পুরো এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সোমবার ১৬ মার্চ হতে মঙ্গলবার ১৭মার্চ দুই দিনব্যাপী এই পুণ্য স্নানও বারনী অনুষ্ঠান চলমান থাকবে স্থানীয় সূত্রে জানা যায়। পুণ্য স্নান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কাশিয়ানী উপজেলা প্রশাসন ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে । গোপালগঞ্জ ১ও ২ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ও ডাঃ কে এম বাবর সহ বিভিন্ন নেতৃবৃন্দ এই ধর্মীয় অনুষ্ঠানকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন । পাশাপাশি গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব আরিফ -উজ -জামান (উপসচিব ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ) ও গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাবীবুল্লাহ , কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহিন মিয়া নিরলস পরিশ্রম করেন পুণ্য স্নান শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য।
এলাকাবাসী সূত্রে জানা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণভাবে পুণ্য স্নান সম্পন্ন হচ্ছে ।
পুণ্য স্নানকে কেন্দ্র করে তিন দিনব্যাপী জমজমাট মেলা শুরু হয়েছে যা স্নান কার্য শেষ হবার পরেও দুই থেকে তিন দিন চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট