1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক।

বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী
উপজেলার দক্ষিণ শৈয়লদা বাংলা বাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু মোল্লা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকালে ঢাকা-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা দিকে ফেরার পথে একটি খুলনা-বরিশাল লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ভোটার আইডি কার্ডে নাম বাবু মোল্লা উল্লেখ রয়েছে। তিনি ঢাকার সায়দাবাদ কুরশাইল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট