বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

মো:এনামুল ইসলাম কিশোরগঞ্জ- প্রতিনিধি:

গত ৩০/০৩/২৬ খ্রিঃ তারিখ ময়মনসিংহ রেলওয়ে থানাধীন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুর গামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস এর টিজি পার্টি কর্তৃক ধৃত আসামী ১। মোঃ রিপন (৩৫) পিতা- আলাল মিয়া, সাং- পিঙ্গলহাটি এবং আসামী ০২। মোঃ আনার হোসেন (২৫) পিতা-মৃত আঃ সামাদ, সাং- বসাকপাড়া, উভয় থানা ও জেলা জামালপুর সদর, জামালপুর দ্বয়কে চলন্ত ট্রেনে আখাউড়া স্টেশন থেকে টিজি পার্টি টার্গেট করে সরারচর রেলওয়ে স্টেশন প্রবেশের পর মাদক (০২ কেজি গাঁজা) উদ্ধার সহ দুজনকেই গ্রেফতার করে। পরবর্তীতে টিজি পার্টি আসামী সহ সময় রাত ২০.৫০ ঘটিকায় কিশোরগঞ্জ স্টেশনে ঢুকলে কিশোরগঞ্জ রেলওয়ে থানাধীন পিএফ পার্টি ও এসআই নিঃ দীপক কুমার রায় এর কাছে উক্ত আসামী দ্বয়কে বুঝাইয়া দেওয়ার সময়, আসামী আনার হোসেন (২৫)কে গুরুতর অসুস্থ অবস্থায় বুঝাইয়া দেন। যাহার ভিডিও চিত্র ধারণ করা হয়।
যার ফলে আসামী আনারকে প্লাটফর্ম থেকেই সরাসরি চিকিৎসার জন্য মেডিকেলে প্রেরণ করলে তাকে পুরুষ মেডিসিন বিভাগে চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। অপরদিকে ধৃত আসামী মোঃ রিপনকে থানা হাজতে প্রেরণ করা হয় এবং কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বে গণশৌচাগার এর সামনে আলামত ০২ (দুই) কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বাদী এসআই নিঃ দীপক কুমার রায় জব্দ তালিকা মূলে জব্দ করেন ও সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। এমতাবস্থায়, অদ্য ৩১/০৩/২৬ খ্রিঃ তারিখ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কর্তৃক আসামী মোঃ আনার হোসেন(২৫) এর ছাড়পত্র প্রাপ্ত হয়ে এবং বাদীর এজাহার প্রাপ্তী সাপেক্ষে অত্র থানার মামলা নং-০২, তারিখ ৩১/০৩/২৬খ্রিঃ ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক) রুজু করে উক্ত আসামী দ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews