বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

তেলিয়াপাড়া দিবস উপললক্ষে মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল এর নোয়াপাড়ার বাসভবনে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যার পৌঁছেছেন।
শুক্রবার (০৩ এপ্রিল ২৬) ইং সন্ধ্যায় তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান এমপি ফয়সল।

মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আগমনের পর সংক্ষিপ্ত সৌজন্য বৈঠকে তেলিয়াপাড়া দিবসের প্রস্তুতি ও স্থানীয় উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মন্ত্রী এমপি ফয়সলের বাসভবনে নৈশভোজে অংশ নেবেন। এরপর তিনি চুনারুঘাটের এনটিসি বাংলোয় রাত্রিযাপন করবেন।
শনিবার সকাল ১০টায় তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।

এ বিষয়ে এমপি সৈয়দ মোঃ ফয়সল বলেন, তেলিয়াপাড়া দিবস আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর দেশব্যাপী মুক্তিযুদ্ধ শুরু হয়।

এর ধারাবাহিকতায় ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় মুক্তিযুদ্ধের কৌশল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মেজর জিয়াউর রহমানসহ ২৭ জন সেনানায়করা অংশ নেন।

তিনি আরও বলেন, এ কারণে তেলিয়াপাড়া দিবসের সঙ্গে মেজর জিয়াউর রহমানের নাম ঐতিহাসিকভাবে জড়িত। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ প্রস্তুতি নিয়েছেন।

এদিকে তেলিয়াপাড়া দিবসকে ঘিরে মাধবপুর ও চুনারুঘাট এলাকায় মুক্তিযোদ্ধা ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, এবারের আয়োজন নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews