বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

দিনাজপুরের ঘোড়াঘাটে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ ও দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে হজ্জ পালন সংক্রান্ত নিয়ম-কানুন ও প্রস্তুতির ওপর এক প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের ময়ূরবাগ গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস. এস. হজ্জ কাফেলা গ্রুপের ব্যবস্থাপনায় স্থানীয় আলহাজ্ব হাফেজ মোঃ হারুনুর রশিদ (মোয়াল্লেম)-এর বাসভবনে এই সেমিনার সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ মোঃ হারুনুর রশিদ নিজেই।
সেমিনারে চলতি বছরে হজ্জ গমনেচ্ছু ২৯ জন যাত্রীকে হজ্জের বিভিন্ন আরকান-আহকাম ও নিয়ম-কানুন হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে হজ্জ পালনের সঠিক দিক-নির্দেশনা সম্বলিত একটি করে নির্দেশিকা বই প্রত্যেক হজ্জ যাত্রীর হাতে তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে হাফেজ মোঃ হারুনুর রশিদ বলেন, “হজ্জ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। হজ্জের প্রতিটি কাজ নিখুঁতভাবে পালন করতে হলে সঠিক জ্ঞান থাকা অপরিহার্য। হজ্জ যাত্রীরা যেন সৌদি আরবে গিয়ে কোনো বিড়ম্বনায় না পড়েন, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।”
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাবেক হাজীগণ উপস্থিত ছিলেন। তাঁরা হজ্জ যাত্রীদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন এবং সফরের প্রয়োজনীয় সতর্কতা নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ শেষে হজ্জ যাত্রীদের সফরের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews