
মোঃহেলাল উদ্দিন,পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃজাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে পানছড়িতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশগ্রহণকারীরা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন,অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান ইউনিয়ন চেয়ারম্যান বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক বৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগন,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ রাখতে নিয়মিত খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন।