শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা।
Title :

সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দীন, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়—প্রায় আট দশকের পুরোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু থাকলেও নানামুখী অবকাঠামোগত সংকটে জর্জরিত প্রতিষ্ঠানটি।
এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের অভাব। সরকারি সড়কের পাশেই অবস্থিত হওয়ায় বিদ্যালয়টি চারপাশে উন্মুক্ত, যা শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে।
বিশেষ করে টিফিন ও খেলাধুলার সময় কোমলমতি শিক্ষার্থীরা সহজেই সড়কের দিকে চলে যাওয়ার আশঙ্কা থাকে। এতে করে দ্রুতগামী যানবাহনের সঙ্গে দুর্ঘটনার শঙ্কায় থাকেন শিক্ষক ও অভিভাবকরা।
এছাড়া, সীমানা প্রাচীর না থাকায় প্রায়ই গরু-বাছুর বিদ্যালয় মাঠে প্রবেশ করে। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলা ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে।
সচেতন মহলের মতে, দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ না হলে ভবিষ্যতে বিদ্যালয়ের জমির সীমানা নিয়েও বিরোধের সৃষ্টি হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন বলেন, মাঠের চারপাশে কয়েকবার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হলেও গরু-বাছুর তা নষ্ট করে দিয়েছে। গাছ থাকলে শিক্ষার্থীরা ছায়ায় খেলাধুলা করতে পারত। অতীতে সীমানা প্রাচীর নির্মাণের জন্য আবেদন করা হলেও তা বাস্তবায়ন হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রায় বলেন, শ্রেণীকক্ষের জন্য নতুন ভবন প্রয়োজন হলেও সবচেয়ে জরুরি বিষয় হলো সীমানা প্রাচীর। এটি না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে জানান, বিদ্যালয়টির অবকাঠামোগত সমস্যার বিষয়টি আমাদের নজরে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়ে সীমানা প্রাচীর নির্মাণকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews