বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

কোম্পানিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষে নিহত এক বৃদ্ধ।

  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৭৩১ বার পড়া হয়েছে

কোম্পানিগঞ্জ প্রতিনিধি || মোঃ আশরাফ উদ্দীন || দৈনিক খবরের কন্ঠ ||

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন ৪ নং ওয়াড মেঘারগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে ও ভাই গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন নুরুল হক জানান, দীর্ঘদিন থেকে ইমাম উদ্দিন, মইন উদ্দিন, আফতাব মিয়া, সুরুজ মিয়ার পরিবারের সাথে ২ একর জমি নিয়ে বিবাদ চলছিল আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজনের। মেঘারগাঁও মৌজার এ জমি নিয়ে আদালতেও মামলা হয়েছে। আদালত থেকে ৩ বার রায় পেয়েছেন আব্দুর রাজ্জাক। সব শেষ গত ১মাস আগে আদালত রায় দেয় আব্দুর রাজ্জাকের পক্ষে। নুরুল হক আরো বলেন দীর্ঘদিন থেকেই জমির দখলে ছিলেন আব্দুর রাজ্জাক ও তার পরিবার। তখন থেকেই তারা জমি চাষাবাদ করে আসছেন। শুক্রবার সকালে এই জমিতে জোরপূর্বক হালচাষ করতে যান ইমাম উদ্দিন সহ তার ভাই-ভাতিজারা। সকাল সাড়ে ৬টায় আব্দুর রাজ্জাক তার ছেলে সিরাজুল ইসলাম ও ভাই তাজুল ইসলাম চাষাবাদে বাঁধা দিতে যান। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম ও সিরাজুল ইসলাম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মারা যান আব্দুর রাজ্জাক।

কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান বলেন, জমি নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছে আমরা জানতে পেরেছি। সরেজমিনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews