বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

মারুফ আহমদ স্টাফ রিপোর্টার ,গোয়াইনঘাট (সিলেট)

:সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের ওলির খালের ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দীর্ঘ সময় ধরে একটি সেতুর অভাবে খালের দুই পাড়ের মানুষের যাতায়াতে পোহাতে হচ্ছিল চরম দুর্ভোগ। অবশেষে সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হকের নির্দেশে উপজেলা সংশ্লিষ্ট প্রকৌশলীর একটি প্রতিনিধি দল ওলির খাল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। উল্লেখ্য, সম্প্রতি মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে উক্ত স্থানটি পরিদর্শন করেছিলেন এবং স্থানীয়দের কষ্টের কথা বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে প্রকৌশলীরা খালের প্রস্থ, গভীরতা ও আশপাশের পরিবেশ যাচাই করে সেতু নির্মাণের সম্ভাব্য স্থান নির্ধারণ করেন। এছাড়া প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও স্বস্তি প্রকাশ করে জানান, বছরের পর বছর ধরে একটি সেতুর অভাবে তারা সীমাহীন কষ্টের শিকার হয়েছেন। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, মুমূর্ষু রোগী এবং বয়স্ক মানুষদের যাতায়াত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে গেলে এই দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এলাকার একজন বাসিন্দা বলেন, “একটি সেতুর জন্য আমরা অনেক দিন ধরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেছি। আজ প্রকৌশলীরা এসে জায়গা দেখে যাওয়ায় আমরা আশার আলো দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এবার আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।”

এলাকাবাসীর মতে, খালের ওপর এই সেতুটি নির্মিত হলে শুধু যাতায়াত সহজ হবে না, বরং ব্যবসা-বাণিজ্য, কৃষি এবং শিক্ষা ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আসবে। জরুরি স্বাস্থ্যসেবা দ্রুত পাওয়া সম্ভব হবে, যা পুরো এলাকার জীবনযাত্রার মান উন্নত করবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রাথমিক পরিদর্শন ও তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। এখন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও কারিগরি প্রক্রিয়া শেষে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews