বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ হয়ে আহত নাজিরহাট জনতা ফিলিং স্টেশনের ম্যানেজার মনোতোষ নাথ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মনোতোষ নাথ ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইমাম নগর নাথ বাড়ির বাসিন্দা। তিনি মৃত হরি মহন নাথের ছেলে।

জানা যায়, গত ১৪ এপ্রিল নিজ বাড়িতে মোটরসাইকেলের তেল পরীক্ষা করতে গিয়ে চেরাগের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর দগ্ধ হন।
প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃ/ত্যু হয়।

এদিকে, স্থানীয়ভাবে কেউ কেউ ধারণা করছেন—বাড়িতে মজুদকৃত অকটেন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে ভিন্নমত দিয়েছেন স্থানীয় সাবেক কাউন্সিলর মওলানা মোহাম্মদ ইয়াকুব। তিনি জানান,

অসাবধানতাবশত চেরাগ বাতি নিয়ে তেল দেখতে গিয়ে আগুন লাগে এবং এতে মনোতোষ নাথ দগ্ধ হন। তেল মজুদের বিষয়টি সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews