শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ ভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা। জেলা প্রাণিসম্পদ দপ্তরে সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ। চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক।
Title :

শিক্ষার্থীসহ সাধারণ মানুষের হত্যার বিচার চেয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিক্ষোভ! 

  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে

শিক্ষার্থীসহ সাধারণ মানুষের হত্যার বিচার চেয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিক্ষোভ!

সাজ্জাদ হোসেন ঢাকা প্রতিনিধি!

আজ ০২ ই আগষ্ট ২০২৪ ইং তারিখে চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে গণমিছিল ও সমাবেশ করেছে রাজধানীর মিরপুর ডিওএইচএসে বসবাসকারী মানুষেরা। আজ শুক্রবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে কয়েক হাজার মানুষ এই গণমিছিলে যোগ দেন। শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষের হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয় মিছিলে। মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল, ‘চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবির আহ্বান’।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ বিকেল পাঁচটার দিকে এই মিছিল বের হয়ে মিরপুর ডিওএইচএসের পুরো এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন বাসা থেকে বিপুলসংখ্যক বাসিন্দা বের হয়ে মিছিলে যোগ দেন। পরে ডিওএইচএসের কালচারাল সেন্টারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজন সাবেক উচ্চপদস্থ সেনাসদস্য চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন।

গত ১৮ জুলাই পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও ‘হেলমেট বাহিনী’ শিক্ষার্থীদের খুঁজতে মিরপুর ডিওএইচএসে হামলা করেছিল। সমাবেশে এ ঘটনারও প্রতিবাদ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews