বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চায় নতুন গতি: ‘সাহিত্য সংসদ’-এর নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে ‘কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ’-এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার টুকেরবাজার মেজবান এন্ড পার্টি সেন্টার রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মানিক মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন কবির মাহমুদ। এছাড়া সহ-সভাপতি মোঃ এমরান আলী, সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— দপ্তর সম্পাদক সোহেল আশরাফী, তথ্য ও গবেষণা সম্পাদক বদরুল আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মাওলানা এমদাদুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রউফ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাকিব, কার্যকরী সদস্য রুহুল আমিন এবং সদস্য শাহজাহান মিয়া ও আলাউদ্দিন সরোয়ার।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ এইচ শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ এমরান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আজির হাসিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা), মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজির প্রভাষক মনির হাসান, গোয়াইনঘাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক লোকমান হাফিজ, সংগঠনের উপদেষ্টা হাজী এস এম ছগিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব, যারা সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানান।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সৃজনশীল ও মানবকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে সাহিত্যভিত্তিক কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews