বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

কালীগঞ্জে জমকালো আয়োজনে ‘শহীদ সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন।

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ(জেলা)প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে **শহীদ সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ঐতিহাসিক সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য,
মাওলানা আবু তালিব।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান অতিথি মাওলানা আবু তালিব
আনুষ্ঠানিকভাবে ব্যাট হাতে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত অনেক ক্রীড়াপ্রেমী দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল মাঠ।

প্রধান অতিথির বক্তব্য, উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, *”খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম। আমাদের যুব সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এবং সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করতে মাঠমুখী করার কোনো বিকল্প নেই। শহীদ সোহানের আত্মত্যাগ ও স্মৃতিকে ধরে রাখতে এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে।”*
টুর্নামেন্ট পরিচিতি:
শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মোট -৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্থানীয় দুটি শক্তিশালী দল। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ১৫ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি জানিয়েছে, চ্যাম্পিয়ন দলের জন্য ২০ হাজার টাকা এবং রানার্স-আপ দলের জন্য ১০ হাজার টাকা প্রাইজমানি রাখা হয়েছে।
বিশেষ উপস্থিতি:
উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ সোহানের বাবা মহসিন মিয়া পাটোয়ারী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই কালীগঞ্জ এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল।
কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভূষণ স্কুল মাঠে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী কয়েক দিন ধরে চলবে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews