বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে রাজবাড়ীর তিন ইউএনও।

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে
  •  

    অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
    জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে ঢাকা বিভাগের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করলো রাজবাড়ী জেলা।

    ২০২৬ সালের মার্চ মাসের সাফল্য মূল্যায়নে, বিভাগের সেরা ৩ জন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে স্থান পেয়েছেন রাজবাড়ী জেলার তিন কর্মকর্তা,যা জেলার জন্য গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

    প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১ম স্থান অর্জন করেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। ২য় স্থানে রয়েছেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় ও ৩য় স্থান অর্জন করেছেন কালুখালী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা জায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা, অনলাইন সেবা সহজীকরণ, ইউনিয়ন পর্যায়ে তদারকি জোরদার করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি সহ সমন্বিত প্রয়াসের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

    জেলা প্রশাসনের সার্বিক দিক নির্দেশনা ও উপজেলা প্রশাসনের কার্যকর ভুমিকার করনেই নিবন্ধন কার্যক্রমে গতি এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি মাঠ পর্যায়ে জণপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    বিশেষ করে বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলায় নিবন্ধন সেবা সহজ ও হয়রানি মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেবা গ্রহীতাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, তথ্য হালনাগাদ এবং ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম পরিচালনার ফলে সেবার মান বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাতৃত্বকালীন ভাতা চালুর কারনে জন্ম নিবন্ধনের গতিশীলতা ব‍্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

    এ সাফল্যে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সন্তুষ্টি লক্ষ করা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনগণবান্ধব করে তোলার জন্য কাজ করা হবে।

    জেলা প্রশাসনের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এ সাফল্য ধরে রাখতে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews