বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন।

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

এ কে আজাদ স্টাফ রিপোর্টার

সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন প্রতিরোধ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এ কাউন্সিলে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভা শেষে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সংগঠনের নেতারা জানান, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সংগঠনটিকে আরও সুসংগঠিত ও কার্যকর রূপ দিতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সারাদেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

প্রাথমিকভাবে গঠিত এ কমিটির ভিত্তিতে শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন পেশার প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হবে।

সংগঠনের লক্ষ্য অনুযায়ী আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্র প্রতিনিধি, এনজিও কর্মী, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীদের সমন্বয়ে একটি বহুমাত্রিক সামাজিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক নির্যাতনমুক্ত একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংগঠনটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারিকালে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সংগঠনটির যাত্রা শুরু হয়। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকায় একাধিক শাখা কমিটি গঠন করে সংগঠনটি ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই আরও কয়েকটি ভার্চুয়াল সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews