শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ ভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা। জেলা প্রাণিসম্পদ দপ্তরে সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ। চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক।
Title :

ঢাকার সি এম এম আদালতে ৪১ জন এইচ এসসি শিক্ষার্থীর জামিন!

  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ঢাকার সি এম এম আদালতে ৪১ জন এইচ এসসি শিক্ষার্থীর জামিন

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার উচ্চমাধ্যমিকের (এইচএসসি) ৪১ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলম আজ শুক্রবার এসব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।

সিএমএম আদালতের বেঞ্চ সহকারী তানভীর রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া শিক্ষার্থীদের আইনজীবী সাইদুল ইসলাম বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা অন্তত ৩৩টি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়ে ৪১ জন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কারাগারে আছেন। এসব শিক্ষার্থীর জামিন চেয়ে তিনি আদালতে আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত এই সব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন।

জামিন পাওয়ায় এই শিক্ষার্থীরা শিগগির কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানান এই আইনজীবী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews