1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
চুরি মামলা তুলে নেয়ায় সাংবাদিকে কুপিয়ে জখম আঙুল বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর সহিত গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ি জোন কর্তৃক ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন। লাখাইয়ে মাদ্রাসার সরকারি বই পাচার চেষ্টার অভিযোগে ৭ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়। আজমিরীগঞ্জ উপজেলা ও পৌরসভায় মাদক ও জুয়ার বিস্তার এবং জননিরাপত্তা সংকট। কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই। পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ইমামের আবেগঘন  বিদায় নিলেন মাওঃ দলিলুর রহমান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।  বাগেরহাটে হত দরিদ্রদের মাঝে যাকাতের ছাগল ও সেলাই মেশিন বিতরণ ঘোড়াঘাটে বিএনপির ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ অনুষ্ঠিত। 

সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের মুকসুদপুরে ৪ জন নিহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের মুকসুদপুরে ৪ জন নিহত

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি!

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-ট্রাকের মাঝে চাপাপড়ে ইজিবাইকের যাত্রী আপন দুই ভাইসহ চারজন নিহত হয়েছে।

গত বৃহস্পতিবার(১ আগষ্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি নামক স্থানে মীম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহতরা হলো- আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৩৫) ও আবুল খায়ের শেখ(৩০)। এই দুইজন আপন ভাই। তারা টেকেরহাটে কাচামাল ব্যবসায়ী। অপর নিহত ইয়ার আলী(৪০) ও হাসান শেখ(২৬)ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহতদের সবার বাড়ি মুকসুদপুর উপজেলার বরইতলা বিশ্মম্ভরদী গ্রামে।এরা সবাই বরাইতলা থেকে ইজিবাইকে করে টেকেরহাট যাচ্ছিল।নিহত দুই ভাই

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে অভারটেক করতে যায়। এসময় অপর দিক বরইতলা থেকে ছেড়ে আসা টেকেরহাট গামী একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে ট্রাক ও বাসের মোঝে পড়ে ইজিবাইক।মাঝখানে পড়ে ইজিবাইক। এতে দুই গাড়ির চাপায় ঘচনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী আপন দুই ভাই নিহত হয়। এসময় ইজিবাইক চালক সহ আরো বেশ কয়েকজন আহত হয়। মারত্মক আহত অবস্থায় ইয়ার আলী(৪০) ও হাসান শেখ(২৬)কে ফরিদপুর মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাদের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে ভাংগা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়।পরে ঘটনাপস্থলে নিহতদের মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিত্বে স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে। অপর দুইজনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি।তবে দুর্ঘটনার পর বাস ও ট্রাক চালক গাড়ী রেখে পালিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট