1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা মনিরুজ্জামান ফারুক নিহত। চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান। করতোয়ার তীরে তাবু টাঙিয়ে বিশাল জুয়ার আসর আতঙ্কে এলাকাবাসী, নিরুপায় পুলিশ। চুরি মামলা তুলে নেয়ায় সাংবাদিকে কুপিয়ে জখম আঙুল বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর সহিত গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ি জোন কর্তৃক ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন। লাখাইয়ে মাদ্রাসার সরকারি বই পাচার চেষ্টার অভিযোগে ৭ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়। আজমিরীগঞ্জ উপজেলা ও পৌরসভায় মাদক ও জুয়ার বিস্তার এবং জননিরাপত্তা সংকট। কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই। পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ইমামের আবেগঘন  বিদায় নিলেন মাওঃ দলিলুর রহমান।

চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে ট্রাক্টর জব্দ, দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস সহ এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শানখলা ইউনিয়নের পানছড়ি পার্কসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়।

এরপর সকাল সাড়ে ১১টার দিকে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বনগাঁও আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহিদ তরফদার নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট