সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

ঘোড়াঘাটে আধুনিক ও টেকসই কৃষির বিপ্লবের বর্ণাঢ্য আয়োজনে‘পার্টনার কংগ্রেস- অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দিন ব্যাপী সেমিনার।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, অতিথিরা কৃষি অফিস চত্বরে স্থাপিত বিষমুক্ত ফলের স্টল পরিদর্শন করেন।
পরে অডিটোরিয়ামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ শাহ আলম সরকার। তিনি তার বক্তব্যে বলেন: “আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত ফল উৎপাদন এবং পুষ্টিগুণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কৃষকদের আয় বাড়াতে এবং নিরাপদ খাদ্য সরবরাহে নতুন নতুন প্রযুক্তি ও জাতের কোনো বিকল্প নেই।” সেমিনারে বিশেষ অতিথি ও আলোচনায় বক্তব্য রাখেন: উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান। উপজেলা কৃষিবিদ মাহমুদুর রহমান। প্রিন্ট মিডিয়ার সাংবাদিক শাহ আলম এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সামসুল ইসলাম সামু প্রমুখ।
সেমিনারে বক্তারা প্রধানত তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন: কীভাবে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ফল ও ফসল উৎপাদন করা যায়। আধুনিক ও উন্নত জাতের ফল চাষের কলাকৌশল। ১০০ জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান চাষের নতুন ও বৈজ্ঞানিক পদ্ধতি। সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক চাষাবাদ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

মোঃ শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews