মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

নিহত ব্যক্তির নাম বিভাস চন্দ্র দাস (২৬), যিনি স্থানীয়ভাবে টুনি নামে পরিচিত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার মৌরাপুর গ্রামের মৃত গোপেশ চন্দ্র দাসের সন্তান।

পুলিশ সূত্রে জানা যায়, বিভাস চন্দ্র দাস গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার বাজার এলাকার নজরুল ইসলামের মালিকানাধীন একটি মার্কেটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় তিনি নিজ বাসায় বাথরুমে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, ওই সময়ের মধ্যেই তিনি আত্মহত্যা করেন।

পরবর্তীতে তাকে বাথরুমের ভেতরে শুয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এ সময় তার গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং সেই ওড়নাটি বাথরুমের টিনের চালের সঙ্গে সংযুক্ত অবস্থায় ছিল।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।

পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যাজনিত ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews