1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত। হবিগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্ত বিজয় মিয়া গ্রেফতার। কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণের জন্য প্রশিক্ষণ। পূর্ব সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর তাণ্ডব: ট্রলারসহ ১২ জেলে অপহরণ। নাটোরের বনপাড়া পৌরসভার প্রায় ২৭কোটি টাকার বাজেট ঘোষনা। মাদকমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান।  পানছড়িতে ঈদুল আযহা উপলক্ষে ফাযায়েল ও মাসায়েল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত করতোয়া নদীর হাজির ঘাটে ব্রিজের অপেক্ষায় থমকে আছে ৩০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা। 

ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে চলতি মৌসুমে উৎপাদিত বোরো ধান ও চাল সরকারিভাবে ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে উপজেলার ৩নং শিংড়া ইউনিয়নের রানীগঞ্জে অবস্থিত সরকারি খাদ্য গুদাম চত্বরে এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ঘোড়াঘাট উপজেলার নিবন্ধিত ৮৪ জন মিল মালিকের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১ হাজার ৪৭৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। একই সাথে উপজেলার ২১৫ জন প্রকৃত কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ৬৪৬ মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে এই সংগ্রহ অভিযান সফল করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনী আলোচনা ও অতিথিবৃন্দ
ঘোড়াঘাট পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আল মামুন কাওসার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এ, জেড, এম জাহিদ হোসেন।

ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাহিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন এবং উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে (ঘোড়াঘাট হাকিমপুর) সার্কেলের সহকারী পুলিশ কমিশনার আ. ন. ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, স্থানীয় ধান চাতালের মিল মালিক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট