মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

সালুটিকরে পুলিশের চেকপোস্টে ধরা পড়ল মদের চালান, ১৬ বোতল বিদেশি মদসহ যুবক আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

মারুফ আহমদ স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট, সিলেট

সিলেটে মাদকের বিরুদ্ধে চলমান “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সিলেট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এএসআই মো. সারোয়ার, এসআই নাঈমুল হাসান, এসআই সাহাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ চেকপোস্ট এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে ঢাকা মেট্রো-গ ১৩-৩৩৩৬ নম্বরের একটি পুরাতন নীল রঙের টয়োটা প্রাইভেটকার (মডেল-১০০) সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে গাড়ির যাত্রীর আসনে রাখা দুটি ব্যাগের ভেতর থেকে মোট ১৬ বোতল ROYAL STAG DELUXE WHISKY (৭৫০ মিলি) উদ্ধার করা হয়।

এ ঘটনায় জুবায়ের আহমদ (২৮) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সিলেট জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলার কোথাও মাদকের বিস্তার ঘটতে দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করে মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews