সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

পানছড়ি ব্যাটালিয়ন বিজিবি টহলদল কর্তৃক বিপুল পরিমান অবৈধ সেগুন কাঠ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধিঃপার্বত্য খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলায় পানছড়ি ব্যাটালিয়ন(৩ বিজিবি) কর্তৃক সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকার শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে চোরাচালান দমন ও পার্বত্য এলাকার বনজ সম্পদ রক্ষার্থে অবৈধ কাঠ ও বনজ সম্পদ পাচার প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে।এরই ধারাবাহিকতায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে

৩১ মে ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে আনুমানিক ৯,১৬,০১২/- (নয় লক্ষ ষোল হাজার বারো) টাকা মূল্যের ৭৩২.৮১ ঘনফুট (৭৯৪ পিস) অবৈধ কাঠ পরিত্যাক্ত অবস্থায় আটক করা হয়। আটককৃত অবৈধ কাঠের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের নিমিত্তে খাগড়াছড়ি জেলার পানছড়ি বন বিভাগ এর কার্যালয়ে জমা করা হয়েছে।

পানছড়ি ব্যাটালিয়ন(৩ বিজিবি) কর্তৃক এ ধরনের অবৈধ কাঠ পাচার প্রতিরোধে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি অভিযান কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews