1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

নাটোরে শিশুকে ধর্ষণ: গণপিটুনির পর থানা পুলিশের হেফাজতে অভিযুক্ত শরিফুল।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধি:
মোঃ আসাদুল ইসলাম
নাটোর সদর উপজেলার মদনহাটে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামে এক ফুসকা বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ জনতা।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে শিশুটি তার নানির সাথে মাঠে গেলে শরিফুল তাকে একা পেয়ে ধর্ষণ করে। পরে শিশুটি গুরুতর অসুস্থ ও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার বিকেলে ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী শরিফুলের বাড়িতে হামলা চালিয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আটক করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। এদিকে অবুঝ শিশুর ওপর এমন নৃশংসতায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট