সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ 

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

শামীম আহমদ, স্টাফ রিপোর্টার, সিলেট:
বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব বালাই সচেতনতা দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় পাবলিক মিটিং ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
খাদ্য ব্যবস্থার রূপান্তরে এগ্রোইকোলজি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত ‘দ্য গ্রীন ইভোলুশন’ প্রকল্পের উদ্যোগে বুধবার (১০ জুন) উপজেলার পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্টহাঙ্গারহিলফি (Welthungerhilfe)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো রাসায়নিক ও নিষিদ্ধ সার-কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জৈব সার ও বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি করা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা।
এ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নিম, মেহগনি, আতা ও তুঁতসহ বিভিন্ন উপকারী গাছের চারা কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চারা বিতরণকালে চেয়ারম্যানগণ বলেন, কৃষকেরা এসব চারা নিজেদের বসতভিটা ও কৃষিজমিতে রোপণ করে এগ্রোইকোলজি কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন। একই সঙ্গে এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ক্ষতিকর কীটনাশকমুক্ত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এফআইভিডিবির প্রকল্প কর্মকর্তাসহ গ্রীন ইভোলুশন প্রকল্পের অংশীদার কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন। বক্তারা টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে জৈব কৃষি পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews