
মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাঁজা পরিবহণের অভিযোগে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (০৫ জুলাই ২০২৬)ইং রাত ১০টা ২০ মিনিটে বাহুবল বাজারের ইসলামাবাদ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্ত ব্যাক্তির হলেন বাহুবল উপজেলার রাঘবপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আবুল কালাম (৪০)।
গাঁজা পরিবহণের সময় স্থানীয়দের সন্দেহের উদ্রেক হলে এলাকাবাসী তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আবুল কালামের বিরুদ্ধে গাঁজা পরিবহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় এসআই মহসিন রেজা সৌরভের নেতৃত্বে বাহুবল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।