শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ ভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা। জেলা প্রাণিসম্পদ দপ্তরে সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ। চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক।
Title :

চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতা আব্দুল কাদির মিয়া (৫০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১১ আগাষ্ট ২৬)ইং দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কাঁকন দে এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামাতা হলেন- চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে আব্দুল কাদির মিয়া (৫০)।

আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামী কাদির মিয়ার স্ত্রী বীনা সরকার বিদেশ হতে টাকা পাঠানো নিয়ে শাশুড়ীর সাথে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে ২০১২ সালের ৬ মার্চ দুপুরে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে শ্বশুর বাড়িতে রান্না ঘরে গিয়ে দা দিয়ে শাশুড়ী হাজেরা খাতুন ওরপে মুল্লুক চানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মনির সরকার বাদি হয়ে একমাত্র কাদির মিয়াকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।

২০১২ সালের ৮ মে পুলিশ তদন্ত শেষে আদালতে জার্জশীট প্রদান করেন। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণা কালে দণ্ডপ্রাপ্ত আসামী আদালতে অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. আফজাল হোসেন।
তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং রাষ্ট্রপক্ষ এই ধরণের হত্যা মামলা পরিচালনায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews