মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জে রাজিউড়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু রমরমা বানিজ্য,
Title :

হবিগঞ্জে শিক্ষার্থী, পুলিশ,আওয়ামী লীগ সংঘর্ষে যুবক নিহত!

  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন হবিগঞ্জ!

হবিগঞ্জে আওয়ামী লীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষের ঘটনায় রিপন শীল (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন সদর আধুনিক হাসপাতাল এর চিকিৎসক ডা. নাইম আশরাফ চৌধুরী।

এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত শতাধিক।

স্থানীয় সুত্রে জানা যায়
নিহত রিপন শীল হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার রতন শীলের পুত্র।

এছাড়াও অন্যান্য আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

ভাংচুর করা হয়েছে হবিগঞ্জ- ৩ আসনের এমপি আবু জাহিরের বাসভবন।

আগুণ দেয়া হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল ও ব্যবসা প্রতিষ্ঠানে।

রবিবার দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শহরের থানার মোড় থেকে কালীবাড়ি ক্রসরোড এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।

জানা যায়- পুর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে বেলা একটা পর্যন্ত শহরের বৃন্দাবন কলেজ রোড প্রাঙ্গণে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা।

এক পর্যায়ে সেখানো জড়ো হয় কয়েক হাজার শিক্ষার্থী।

পরে তাদের সাথে সংহতি প্রকাশ করে যোগ দেয় বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

মিছিল সহকারে তারা শহরের প্রধান সড়কে দিয়ে আসতে থাকেন।

পথিমধ্যে হবিগঞ্জ সদর থানা ও জেলা প্রশাসক কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারিরা।

পরে শহরের টাউন হল সড়কে অবস্থান নেয়া আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও আন্দোলনকারিরা।

সংঘর্ষ হয় টানা কয়েক ঘন্টা।

এতে গুলিবিদ্ধ ও টেটাবিদ্ব হয় (বল্লম) অন্তত শতাধিক লোকজন।

সংঘর্ষের সময় পুরো শহরজুড়ে সৃষ্টি হয় আতঙ্ক।

দিকবেদিক ছোটাছুটি করতে গিয়েও আহত হন অনেক পথচারীদের বন্ধ থাকে পুরো শহরের দোকানপাট।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) নূরে আলম জানান- সংঘর্ষের ঘটনায় একজন নিহতের খবর শুনেছি।
বিস্তারিত পরে জানানো হবে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews