সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর বন বিট এলাকা থেকে সেগুন কাঠ পাচারের সময় শালটিলা বন বিট ও জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তাদের যৌথ
অভিযানে ভ্যানসহ কাঠ জব্দ করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সেগুন কাঠ জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর বন বিটের দায়িত্বপ্রাপ্ত ফরেস্টার রথীন্দ্র কিশোর রায়ের যোগসাজেশে এলাকাটি থেকে কাঠ পাচার করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শালটিলা বন বিটের ফরেস্টার মোহাইমিনুল সানী ও জগদীশপুর স্টেশনের ফরেস্টার জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অটোরিকশা ভ্যানসহ ৫.৩৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উক্ত বিট কর্মকর্তার যোগসাজশে শাহজীবাজার ও রতনপুর বাজার সংলগ্ন বনাঞ্চল থেকে প্রতিনিয়ত রাতে শত শত ড্রাম ট্রাকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ফলে পাহাড় ও উঁচু টিলা ধ্বসে পড়ে সংরক্ষিত বনের গাছপালা উপড়ে পড়ছে।

পরবর্তী সময়ে সেসব গাছ কেটে উপজেলার বিভিন্ন করাতকলে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর দাবি, বন কর্মকর্তা ও স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে ইতিপূর্বে সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে একদিকে যেমন ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। উদ্ভূত পরিস্থিতি রোধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews