বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ, বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা। টুংগীপাড়ায় আড়াই বছর পরে শেখ মুজিবুর রহমাণের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন। গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিপি মোতায়েন, আইনশৃঙ্খলা স্বাভাবিক। গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি। গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা।
Title :

বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর।

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন এমপি বাবর
বিমানবন্দরে নেতাদের বিদায় জানাচ্ছেন লুৎফুজ্জামান বাবর।

নেত্রকোনা-৪ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে বিএনপির নিজ আসনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ জন নেতা-কর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে পথে রওনা হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমপি বাবর চান এই আসনের নেতারা ধর্মীয় অনুশাসন মেনে চলুক। তাই তাঁর নিজস্ব অর্থায়নে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং আমিসহ ৪৭ জনকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। তবে এমপি এই কাফেলার সঙ্গে ওমরাহ পালনে যাচ্ছেন না।

এই পবিত্র সফরে যাওয়া নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল এবং খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট।

মোহনগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানি পুতুল বলেন, আমাদের এমপি নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলেন। তিনি চান আমারও যেন ধর্মীয় অনুশাসন মেনে চলি। সেই উদ্দেশে তিনি আমাদের পবিত্র ওমরাহ পালনের জন্য পাঠাচ্ছেন। আল্লাহ যেন তাঁর (বাবর) নিয়তকে কবুল করেন এবং আমাদের ওমরাহকে কবুল করেন। একটি মহৎ উদ্দেশে তিনি আমাদের পাঠাচ্ছেন, সে জন্য এমপির প্রতি অশেষ কৃতজ্ঞতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews