বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা। টুংগীপাড়ায় আড়াই বছর পরে শেখ মুজিবুর রহমাণের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন। গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিপি মোতায়েন, আইনশৃঙ্খলা স্বাভাবিক। গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি। গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা।
Title :

বাহুবলে সিএনজি -টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন, আহত।

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় আতঙ্কে দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের তোহা বাজারে বকুলতলা এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে তিন-চার দিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল।

এ নিয়ে কয়েক দফা কথা কাটাকাটি ও ঝগড়ার ঘটনাও ঘটে। এরই জের ধরে রোববার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ শুরু হলে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। পথচারী ও ক্রেতারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

এতে কিছু সময়ের জন্য বাজার এলাকায় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ,ও জেলা পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারাও এগিয়ে আসেন। পরে পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাহুবল মডেল থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উক্ত এলাকায় যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews