বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা। টুংগীপাড়ায় আড়াই বছর পরে শেখ মুজিবুর রহমাণের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন। গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিপি মোতায়েন, আইনশৃঙ্খলা স্বাভাবিক। গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি। গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা।
Title :

নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে নগদ-এর পরিবেশক মেসার্স তমাল অটো রাইস মিলের আওতাধীন উদ্যোক্তাদের নিয়ে মানি লন্ডারিং, অনলাইন জুয়া, প্রতারণা ও অবৈধ লেনদেন প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নগদ কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণে উদ্যোক্তাদের নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে নগদ সেবা পরিচালনা, গ্রাহকের পরিচয় ও লেনদেনের তথ্য যাচাই এবং সন্দেহজনক লেনদেন প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ লেনদেন ও মানি লন্ডারিং প্রতিরোধে উদ্যোক্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কোনো উদ্যোক্তার ওয়ালেট ব্যবহার করে যাতে অনলাইন জুয়া, প্রতারণামূলক কর্মকাণ্ড, সন্দেহজনক লেনদেন কিংবা অবৈধ অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে তাঁদের সতর্ক করা হয়।

এ সময় উদ্যোক্তাদের নিজস্ব ওয়ালেট অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য না দেওয়া, গ্রাহকের পরিচয় ও লেনদেনের তথ্য যথাযথভাবে যাচাই করা এবং অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে জানানো হয়, অনলাইন জুয়া, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের মতো কর্মকাণ্ডে কোনো উদ্যোক্তার ওয়ালেট ব্যবহৃত হলে তা নগদ-এর নীতিমালা ও প্রচলিত আইন অনুযায়ী গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। তাই নিজ নিজ ওয়ালেটের নিরাপত্তা ও ব্যবহারের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য উদ্যোক্তাদের আহ্বান জানানো হয়।

এ ছাড়া কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে উদ্যোক্তা অ্যাপের মাধ্যমে STR (Suspicious Transaction Report) ফরম পূরণের প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হয়। সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে গ্রাহকদের সঙ্গে দায়িত্বশীল আচরণ, সঠিক তথ্য প্রদান এবং নগদ-এর নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করে লেনদেন পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদ-এর পরিবেশক মেসার্স তমাল অটো রাইস মিলের স্বত্বাধিকারী মাসুদ মিয়া, নগদ-এর রিজিওনাল সেলস ম্যানেজার এ এস এম মোহাইমিনুল ইসলাম, এরিয়া ম্যানেজার সামসু মিয়া, টেরিটোরি ম্যানেজার মো. রেজাউল আফসার, হাউজ ম্যানেজার কৌশিক সরকার, হাউজ সুপারভাইজার আনন্দ শেখ ও মিজানুর রহমান সুমন, হাউজ আইটি সমীর কুমার রায়সহ মেসার্স তমাল অটো রাইস মিলের আওতাধীন নগদ উদ্যোক্তারা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের ঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিরাপদ, স্বচ্ছ ও আইনসম্মত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করা সম্ভব। উদ্যোক্তারা যাতে অনিচ্ছাকৃতভাবে কোনো অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে না পড়েন এবং দেশের প্রচলিত আইন ও নগদ-এর নীতিমালা অনুসরণ করে সেবা দেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews