রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর শিবপুরে ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত শোকর-এ মওলা মনজিল-এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুমের তাৎপর্য,মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  মাধবপুর পৌর শহরের গুদামপাড়া-শিবপুর রাস্তা সংস্কার করলেন মেয়র পদপ্রার্থী বাদল পাঠান। গোপালগঞ্জে দুর্গা প্রতিমার রং তুলিতে শেষ মুহূর্তে ব্যস্ত মৃৎশিল্পীরা। মোহনগঞ্জে গাছের মগডালে রশি দিয়ে বাঁধা সাবেক সেনা সদস্যর মরদেহ উদ্ধার। লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি গোপালগঞ্জ পাসপোর্ট অফিস তিন কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি। কুমিল্লা লালমাইয়ে ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে। হবিগঞ্জ শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান।
Title :

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় শনিবার (১০ অক্টোবর) পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, উপজেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।

উক্ত মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews