বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
শায়েস্তাগঞ্জের নুরপুরে এনা বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ১ কুমিল্লার ৪ শিক্ষার্থী১৬ ঘণ্টা হবিগঞ্জ থেকে উদ্ধার। সৌদি আরবে নির্যাতনের শিকার রেহেনাকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ, যুবককে ৬ মাসের কারাদণ্ড সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুবসংঘের উদ্যোগে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ২৯ বছরের অপেক্ষার অবসান, কোম্পানীগঞ্জ হাসপাতালে প্রথম সিজারে পুত্রসন্তান জন্ম গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ। কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ। হবিগঞ্জে আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজের সামনে গাড়ির চাপায় শিশু নিহত।
Title :

শায়েস্তাগঞ্জের নুরপুরে এনা বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ১

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ব্রিজ এলাকায় এনা পরিবহনের বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম আমিনুল ইসলাম তালহা। সে কালাউক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার (১৪ অক্টোবর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে নুরপুর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তালহা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews