রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা পরিদর্শন করেন পুলিশের ডিআইজি। মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি। গোপালগঞ্জে পূজামন্ডপ প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার। শিবপুরে পুএ খুন করলো পিতাকে পুরস্কার পেলেন এএসআই আরিফুর রহমান। ৭০টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি। পানছড়িতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজামন্ডপ সমূহে আর্থিক অনুদান প্রদান শায়েস্তাগঞ্জের নুরপুরে এনা বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ১ কুমিল্লার ৪ শিক্ষার্থী১৬ ঘণ্টা হবিগঞ্জ থেকে উদ্ধার। সৌদি আরবে নির্যাতনের শিকার রেহেনাকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ, যুবককে ৬ মাসের কারাদণ্ড
Title :

মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি।

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কয়েকটি দোকানের মালামাল জব্দ করা হয়।

পরে এসব মালামাল প্রকাশ্য নিলামে ১৭ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের নেতৃত্বে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ করা মালামাল নিলামে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর শহরের স্টেশন রোডে যানজট কমানো, ফুটপাত দখলমুক্ত করা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে কয়েক দফায় ফুটপাত থেকে অবৈধ দোকান সরিয়ে দেওয়া এবং দোকানিদের সতর্ক করে প্রশাসন। কয়েকজনকে জরিমানাও করা হয়। তবে এরপরও ফুটপাত দখল করে দোকান বসানো বন্ধ হয়নি। এ পরিস্থিতিতে শনিবার অভিযান চালিয়ে কয়েকটি দোকানের মালামাল জব্দ করা হয়।

মোহনগঞ্জ পৌরসভা কার্যালয়ের নিলামসংক্রান্ত তালিকা অনুযায়ী, জব্দ করা মালামালের মধ্যে ছিল পান-সুপারির ডালি, বিভিন্ন ধরনের ঝুড়ি, প্লাস্টিকের র‌্যাক ও চেয়ার, শিশুদের খাট ও টেবিল, বালতি, ট্রে, মাদুরসহ বিভিন্ন প্লাস্টিকসামগ্রী। এসব মালামাল নিলামে মোট ১৭ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়।

নিলামে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews