
পলাশ চন্দ্র বিশ্বাস , জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
ঢাকা রেঞ্জ ডিআইজি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন
গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানাধীন বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইজি, ঢাকা রেঞ্জ । এ সময় পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরিদর্শনকালে ঢাকা রেঞ্জ ডিআইজি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব ডাঃ কে এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব এস. এম. জিলানী ও জনাব মোঃ হাবীবুল্লাহ বিপিএম-সেবা, পুলিশ সুপার, গোপালগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় ।