শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ, বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা।
Title :

গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিলের সামনে পড়ে পুলিশের এক পরিদর্শককে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত পুলিশ পরিদর্শকের নাম আবু আলম। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলা সদরের জি সি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার কাশিয়ানী সদরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশ পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে গেলে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিছিলের সামনে পড়ে যাওয়ার পর পুলিশ পরিদর্শক আবু আলমের ওপর হামলা চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে কাশিয়ানী সদরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশ পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে গেলে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে একই এলাকায় কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

পরপর এসব ঘটনায়ব কাশিয়ানীসহ গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় বয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews