1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুরি মামলা তুলে নেয়ায় সাংবাদিকে কুপিয়ে জখম আঙুল বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর সহিত গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ি জোন কর্তৃক ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন। লাখাইয়ে মাদ্রাসার সরকারি বই পাচার চেষ্টার অভিযোগে ৭ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়। আজমিরীগঞ্জ উপজেলা ও পৌরসভায় মাদক ও জুয়ার বিস্তার এবং জননিরাপত্তা সংকট। কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই। পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ইমামের আবেগঘন  বিদায় নিলেন মাওঃ দলিলুর রহমান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।  বাগেরহাটে হত দরিদ্রদের মাঝে যাকাতের ছাগল ও সেলাই মেশিন বিতরণ ঘোড়াঘাটে বিএনপির ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ অনুষ্ঠিত। 

ধর্ম হৃদয়ে পরিশুদ্ধতার আলো জ্বালায়: রেজাউল

চট্টগ্রাম প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ধর্ম মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে আর ধর্মীয় জ্ঞান মানুষের হৃদয়ে পরিশুদ্ধতার আলো জ্বালায়।

শনিবার (১০ অক্টোবর) নগরের চান্দগাঁও সার্বজনীন আনন্দ বিহার পরিচালনা কমিটি আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম বলেন, অনৈতিককাজ, পরনিন্দা, জীবহত্যা, হিংসাসহ যেকোন পাপকাজ থেকে ধর্মই আমাদেরকে বাঁচিয়ে রাখে। পশুর ঘরে জন্মগ্রহণ করলে তার পরিচয় হয় পশু, কিন্তু মানুষের ঘরে জন্ম গ্রহণ করে যদি মনুষত্ব জাগ্রত না হয় তাহলে তাকে মানুষ বলা যায় না। আর মানুষের মধ্যে মনুষত্ব জাগায় ধর্মীয় আচার অনুষ্ঠান।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য সকল ধর্মের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই যুদ্ধ করেছি। যেনো ধর্ম ও জাতির কোন ভেদাভেদ বাংলাদেশে না থাকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘনায়ক ও চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অগগমহাপন্ডিত অধ্যাপক বনশ্রী মহাথেরো।

প্রধান ধর্মদেশক এর বক্তব্য রাখেন বিদর্শনাচার্য্য ভদন্ত নন্দবংশ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন ভুলন বড়ুয়া ও প্রধান জ্ঞাতি ছিলেন মানু বড়ুয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট