মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জে রাজিউড়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু রমরমা বানিজ্য,
Title :

গোপালগঞ্জে সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ -জেলা আ.লীগ! 

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

সেনাবাহিনীকে আওয়ামী লীগের প্রতিপক্ষ না ভাবার জন্য নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম।

আজ রবিবার ১১ আগস্ট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এ আহ্বান জানান তিনি। জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে এ জরুরি সভা হয়।

সভায় জি এম সাহাবউদ্দিন আজম জেলাবাসীকে শান্তিপূর্ণভাবে আন্দোলন-সংগ্রাম করার আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনীকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই। তাদের কাজে সহায়তা করতে হবে। এরপর কোনো নেতা বা কর্মী যদি বিশৃঙ্খলা করে, তাহলে আওয়ামী লীগ তার দায় নেবে না।

তিনি জানান, অন্যান্য বছর যেভাবে ১৫ আগস্ট শোক দিবস পালন করা হয়, এবারও সেভাবেই পালন করা হবে।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জেলা আওয়ামী লীগসহ সব উপজেলা-পৌর আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের সব স্তরের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া যাচ্ছে যে, আপনারা যারা মিছিল-মিটিং করবেন সেটা হতে হবে শান্তিপূর্ণ। কোনো রকম দেশীয় অস্ত্র প্রদর্শন করা যাবে না। এই কয়দিন শান্তিপূর্ণ সমাবেশ হলেও গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা কোনোভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাছে কাম্য নয়। মনে রাখবেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু নয়। তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। গতকাল সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ রকম কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব জেলা আওয়ামী লীগ বহন করবে না। আমরা তাকে দুষ্কৃতকারী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনারা জেনে খুশি হবেন যে, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভালো আছেন। আমাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তিনিও এই নির্দেশনা দিয়েছেন। শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে হবে। যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য সবার প্রতি তিনি অনুরোধ করেছেন।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে কয়েক দিন ধরে উত্তাল থাকলেও রবিবার সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক ছিল।

গতকাল শনিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মহাসড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews