বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা। টুংগীপাড়ায় আড়াই বছর পরে শেখ মুজিবুর রহমাণের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন। গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিপি মোতায়েন, আইনশৃঙ্খলা স্বাভাবিক। গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি। গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা।
Title :

বান্দরবানে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

নুরুল আলম সিকদার
স্টাফ রিপোর্টার

পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন এলাকায় দিন দিন লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অক্টোবর মাসের প্রথম ৩ দিনেই ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বান্দরবান সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নেয়া ডেঙ্গু রোগীর মোট সংখ্যা ২৮৬ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই আক্রান্তের সংখ্যা ছিল ১১৭ জন। অক্টোবর মাসে এ সংখ্যা ১২ জন হলেও আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তারেকুল ইসলাম বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২২ জন রোগী এই হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। এদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। তিনি আরও বলেন,১০০ বেডের এই হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনা করতে গিয়ে তারা হিমসিম খাচ্ছেন। বান্দরবানের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসক ও নার্সদের সহযোগীতায় আমরা ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তিনি আরও বলেন, আগস্ট থেকেই ডেঙ্গুর ‘পিক সিজন’ চলছে। বৃষ্টি, আর্দ্রতা, এডিস মশার ঘনত্বসহ নানা বিষয় বিবেচনায় ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে। ডেঙ্গু মশা যাকেই কামড় দেবে তারই ডেঙ্গু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews