শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত!

  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

মোঃ মনির উদ্দিন
প্রতিনিধি দোয়ারাবাজার,সুনামগঞ্জ

শনিবার (৫ অক্টোবর) সকালে দোয়ারাবাজার উপজেলায় ২০টি পূজামণ্ডপে শারদীয় এই দুর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণভাবে পালন করতে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর ছাতক ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব,ওয়ারেন্ট অফিসার হোসেন, থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক,উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু,সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা:আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমির ডা:হারুনুর রশিদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী,
১নং বাংলাবাজার ইউনিয়ন চেয়ারম্যান শেখ আবুল হোছাইন,উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাব উদ্দিন শিহাব,উপজেলা আনসার ভিডিভি কর্মকর্তা মাসুদা সুলতানা, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ বেলাল হোসাইন, পুজা উদযাপন কমিটির সভাপতি সুনাধন দে,উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম, সহসভাপতি এম এ মোতালিব ভুইয়া, যুগ্ম সম্পাদক সোহেল মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দোয়ারাবাজার উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী,রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, উপজেলা প্রশাসন, উপজেলা আনসার ভিডিপি, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল ইউনিট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র শিবির একযোগে ‘টিম দোয়ারাবাজার হিসেবে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো:জাহিদুল হক বলেন সুষ্ঠুভাবে পূজা পালনের জন্য শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা, নজরদারি ও মনিটরিং অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু বলেন, পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রশাসনিক ভাবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে । তবে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা ও অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews