1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

টেকনাফে পুলিশের অভিযানে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

আয়াছ উদ্দিন আবির
স্টাফ রিপোর্টার টেকনাফ কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য সোহেল ও আব্দুল্লাহ প্রকাশ ছুট্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালি এলাকার নুরুন্নবীর ছেলে সোহেল ও একই এলাকার শামসুল হুদা (দফাদার) এর মো. আব্দুল্লাহ প্রকাশ ছোট্টু।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২০ জুলাই সন্ধ্যায় ভিকটিম বাহারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড শামলাপুর পুরান পাড়ার আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ ইয়াছিন (২১) কে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ঢালা রোড থেকে অজ্ঞাতনামা আসামীরা অপহরন করে নিয়ে যায়। পরবর্তিতে রাতে অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম ও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ভিকটিমের বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ বাবদ ১০ লক্ষ টাকা দাবী করে। উক্ত মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলবে বলেন।পরবর্তীতে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দিলে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দেন।
পরবর্তীতে গত ৫ সেপ্টেম্বর ভিকটিম আসামী সোহেলকে শীলখালী এলাকায় দেখতে পেয়ে চিনতে পারায় তার নাম ঠিকানা সংগ্রহ করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর জানানো হয়।ভিকটিমের দেওয়া তথ্যমতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম অভিযান চালিয়ে আসামী সোহেলকে গ্রেফতার করে। আসামী সোহেল ঘটনায় তার নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেন।এবং তার সঙ্গীয় হিসেবে আব্দুল্লাহ প্রকাশ ছুট্রুসহ আর ৯/১০ জন ছিলো বলে স্বীকার করেন।পরবর্তীতে ধৃত আসামী সোহেল এর দেওয়া তথ্যমতে আসামী আব্দুল্লাহ প্রকাশ ছোট্টুকে গ্রেফতার করে। অন্যান্য আসামীকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।মামলা রুজু শেষে ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট