বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

আওয়ামী লীগ লুটপাটের রাজনীতি দেশে কায়েম  করেছিল! 

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল বলেছেন, বিগত ১৬ বছর যাবত আওয়ামী লীগ সরকার লুটপাটের রাজনীতির মাধ্যমে দেশে লুটপাট কায়েম করেছিল। যার খেসারত তাদেরকে দিতে হয়েছে।

তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার নিজেদের পকেট ভারি করতে ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে ছিল। একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা জনবিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিল। তাই পতনের সময় তাদের পাশে কেউ ছিল না।

শহরের শহরের কাচারি পাড় মুক্ত মঞ্চে জেলা শ্রমিকদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, বিএনপি কখনও চায় না আগামীতেও এ ধরণের কোনো পরিবেশ সৃষ্টি হোক। বরং বিএনপি চায় জনগণের স্বার্থে কাজ করতে। তাই আওয়ামী লীগের পথ অনুসরণ না করে জনগণের স্বার্থে দলীয় নেতাকর্মীদের কাজ করার উদাত্ত আহবান জানান তিনি।

এসময় রিকশা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, বিগত সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের দালালদের মাধ্যমে প্রকৃত রিকশা শ্রমিকদের বঞ্চিত করে মোটা অংকের টাকার বিনিময়ে সিন্ডিকেট করে লাইসেন্স বিক্রি হয়েছে। যার খেসারত দিয়েছে রিকশা-ভ্যান শ্রমিকরা। এই অন্যায় অত্যাচার থেকে বিএনপি তাদেরকে মুক্ত করবে।

উক্ত সভায় জেলা রিকশা-ভ্যান শ্রমিকদলের সভাপতি মো. ঝাড়ু মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সহসভাপতি অ্যাড. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, অ্যাড. তরিকুল ইসলাম রোমা সহ আরও অনেকেই। এতে স্বাগত বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা।

এর আগে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews