বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

পটুয়াখালীর ভাইরাল কাশ্মীর রোডে ছবি তোলা ও বসায় নিষেধাজ্ঞা! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালী পৌর শহরের ভাইরাল কাশ্মীর রোডে ছবি তোলা ও রাস্তার পাশে বসার ওপর নিষেধাজ্ঞা জারি করায় সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রাস্তাটি ভাইরাল হওয়ার পর থেকে এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়। প্রতিদিনই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা এখানে এসে ছবি তুলেন এবং সময় কাটান।তবে, হঠাৎ করেই জনসমাগম নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন রাস্তায় ছবি তোলা ও বসা নিষিদ্ধ করে। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবিদুর রহমান বলেন, ‘আমরা প্রতিদিন এখানে আসি একটু নিরিবিলি সময় কাটানোর জন্য। ছবি তোলার জন্য এতো সুন্দর একটি জায়গায় এমন নিষেধাজ্ঞা আরোপ করা আমাদের জন্য খুবই হতাশাজনক।’

স্থানীয় আরেক বাসিন্দা শাহিন গাজি বলেন বলেন, ‘এখন তো অনেকেই এই জায়গাটি
দেখতে আসেন। শহরে এমন একটি সুন্দর জায়গা ছিল, যেখানে পরিবার নিয়ে আসা যেত। এখন সেটা বন্ধ করে দেওয়া হলো।’

বশির গাজি নামে আরেক স্থানীয় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই সিদ্ধান্ত আমাদের আনন্দকে সীমিত করেছে। কাশ্মীর রোডে আমরা বন্ধুদের সাথে ছবি তুলতাম এবং বসে আড্ডা দিতাম। প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, তা অযৌক্তিক। নিরাপত্তা বাড়ানো যেত, কিন্তু মানুষের স্বাধীনতার উপর এভাবে আঘাত করা ঠিক না।’

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘কাশ্মীর রোডে অতিরিক্ত ভিড়ের কারণে জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। রাস্তায় ভিড় জমিয়ে ছবি তোলা এবং বসার ফলে যান চলাচল ও পথচারীদের সমস্যা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ না করলে যেকোনো সময় দুর্ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।’

তিনি আরও জানান, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সময়ের সাথে সাথে সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে, তবে এখন সবার সহযোগিতা প্রয়োজন। জননিরাপত্তা আমাদের সবার অগ্রাধিকার।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews