বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পটুয়াখালীবাসীর নাভিশ্বাস।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী প্রতিনিধি।
১৭ অক্টোবর ২০২৪ ইং।

পটুয়াখালী পৌর নিউ মার্কেট, পুরাতন বাজার, কলাতলা বাজার এবং হেতালিয়া বাধঘাটসহ জেলার সকল বাজারে গত এক সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন। দাম বাড়ার কারণে ক্রেতাদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ পরিস্থিতিতে নাভিশ্বাস অবস্থা পটুয়াখালীর নিম্ন ও মধ্যবিত্তের।

১৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে স্থানীয় বাজারগুলো ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা সাইদ ইব্রাহিম বলেন, ‘কাঁচামরিচের দাম কিনতে এসে মাথা ঘুরে যায়। ২০০ গ্রাম কাঁচামরিচ কিনেছি ১৪০ টাকায়। আয়ের সঙ্গে খরচের হিসাব মিলাতে পারছি না।

পটুয়াখালীর পৌর নিউ মার্কেটে বিভিন্ন সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, আলু ৬০ টাকায়, মিষ্টিকুমড়া ৬০ টাকায়, লাউ প্রতি পিস ১০০ থেকে ১৩০ টাকায়, টমেটো ৩০০ টাকায়, করলা ১০০ টাকায়, বরবটি ১২০ টাকায়, লাউ শাক ৫০ টাকায়, কাঁকরোল ১০০ টাকায়, গাজর ২০০ টাকায়, বেগুন ১৩০ টাকায় এবং চিচিঙ্গা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দামও প্রায় ১০০ টাকায় পৌঁছে গেছে।

পটুয়াখালী শহরের গৃহবধূ শাহিদা বেগম বলেন, ‘কিছু দিনের ব্যবধানে সব কিছুর দাম বেড়ে গেছে। সরকার যেন এ বিষয়ে নজর দেয়।’

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্ষার কারণে সবজি উৎপাদনে ভাটা পড়েছে এবং তাদেরও পাইকারি বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। ফলে বাজারে সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

পাইকারি ব্যবসায়ীরা জানান, উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আমদানি খরচ বেড়ে যাওয়ার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে।

বাজারে মাছের সরবরাহ কমে গেছে।
এদিকে, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা থাকায় পটুয়াখালীর বাজারে মাছের সরবরাহ কমে গেছে। এতে স্থানীয় মাছের দামও বেড়ে গেছে। ক্রেতা মো. ওরম ফারুক বলেন, ‘মাছের দাম এতই বেড়ে গেলে যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ।

এদিকে, বাজারদর নিয়ন্ত্রণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার মনিটরিং টাস্কফোর্স গঠন করেছে। পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা। পটুয়াখালীতে সিন্ডিকেট চলবে না। প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews