1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুরি মামলা তুলে নেয়ায় সাংবাদিকে কুপিয়ে জখম আঙুল বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর সহিত গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ি জোন কর্তৃক ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন। লাখাইয়ে মাদ্রাসার সরকারি বই পাচার চেষ্টার অভিযোগে ৭ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়। আজমিরীগঞ্জ উপজেলা ও পৌরসভায় মাদক ও জুয়ার বিস্তার এবং জননিরাপত্তা সংকট। কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই। পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ইমামের আবেগঘন  বিদায় নিলেন মাওঃ দলিলুর রহমান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।  বাগেরহাটে হত দরিদ্রদের মাঝে যাকাতের ছাগল ও সেলাই মেশিন বিতরণ ঘোড়াঘাটে বিএনপির ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ অনুষ্ঠিত। 

মানিকগঞ্জে সাবেক বিজিবি সদস্যকে কুপিয়ে আহত,যুবক গ্রেফতার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ জেলা প্রতিনিধী,

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে ভাঙ্গা কোকের বোতল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে বাঁধন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।সে মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম তোতার ছেলে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে শহরের স্টেডিয়াম রোড এলাকা থেকে বাঁধনকে গ্রেফতার করেছে পুলিশ।মামলার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৯ জানুয়ারি দুপুরে বাঁধন ও তার সহযোগী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ফারুক হোসেনের মালিকানাধীন আর রহমান হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রবেশ করে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।
মামলার বাদী ফারুক হোসেন জানান,ঐদিন হামলাকারীরা আমার রেস্টুরেন্টে এসে বলে আপনি কাস্টমারের অশ্লীল ভিডিও ধারণ করে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন।তাদের বলি, আমি সততার সাথে রেস্টুরেন্ট চালাচ্ছি। এটা কোন আবাসিক হোটেল নয়। ভিডিও করার বিষয় আমি কিছুই বলতে পারবোনা।পরে রেস্টুরেন্টের দোতালায় উঠে আমাকে কোকের বোতল ভেঙে আমার শরীরের বিভিন্ন স্থানে সজোরে আঘাত করে।আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আমি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছি।এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, শুক্রবার ভোরে বাঁধনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওই রেস্টুরেন্টের বিষয়ে উভয় পক্ষ থানায় মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট