1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
আইনজীবীদের মানবকল্যাণে কাজ করতে হবে নরসিংদীর শিবপুরে দাঁড়ি পাল্লার গণজোয়ার সৃষ্টি। খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। হবিগঞ্জ-বানিয়াচং সড়কে ঝুঁকিপূর্ণ রত্না ব্রিজে পাথরবোঝাই ট্রাক আটকে জনদুর্ভোগ বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান দীর্ঘদিন ঝুলে থাকা নিয়োগ বিধি বাস্তবায়নে গোয়াইনঘাটে মাঠপর্যায়ের কর্মীদের কর্মবিরতি! তানোরে ডাসকোর উদ্যোগে উন্নয়নের সিস্টেম শক্তিশালীকরণ প্রকল্পের বার্ষিক  সভা অনুষ্ঠিত  দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় বাগেরহাটে দোয়া মহফিল উত্তরপত্র ফাঁস :এবার পরীক্ষার হলে ছাত্রের কাছে মিলল উত্তরপত্র হবিগঞ্জর লাখাই সড়কে ট্রাক্টর-টমটম মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত 

মমতাকে উপহার পাঠালেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়। এদিন সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের উপ হাইকমিশনার তৌফিক হাসান উপহারটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় ‘নবান্ন’তে গিয়ে তার হাতে পৌঁছে দেন।

বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল গণমাধ্যমকে জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠানো উপহার সামগ্রী দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে তিনি ওপারে পেট্রাপোল চেকপোস্টে পৌঁছে দেন।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ প্রটোকল অফিসার আতাউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বেনাপোলে পাঠানো হয়। সেটি গ্রহণের জন্য পেট্রাপোলে আগে থেকেই অবস্থান করছিলেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিবের সহকারী আলম হোসেন।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক্যাল) স্থানীয় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী সন্ধ্যায় কলকাতা পৌঁছানোর পর সেটি মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট